শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে হাসপাতালে ৩৮৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ‍দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগজুড়ে ১০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮১ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে ১৬ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে তিনজন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।


এ জাতীয় আরো খবর...