শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ৩ শিশুসহ আরও চার জনের মৃত্যু

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশু ও এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৪৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  মারা যাওয়া দুই কন্যা শিশুর বয়স যথাক্রমে ৪ ও ৭। অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ২৬ ও ১৫। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৯ জন নারী।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবমিলিয়ে ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ জাতীয় আরো খবর...