শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৯, হাসপাতালে ভর্তি ১০৪২

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
ডেঙ্গু

সারা দেশে ৫ অক্টোবর (রোববার) দুপর পর্যন্ত আগের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭ জন, উত্তর সিটিতে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন ডেঙ্গুতে। এ নিয়ে চলতি এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। চলতি বছরে একদিনে রেকর্ড সংখ্যক হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ জন ডেঙ্গু রোগী। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯০৭ জনে। দেশের প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

৫ অক্টোবর (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, রাজশাহী বিভাগে ৮২ জন,  খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন,  রংপুরে ২৩ জন, সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮৯৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ২৫৬ জন।

গত ১লা জানুয়ারি থেকে ৫ই অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৪৯ হাজার ৯০৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ২ শতাংশ নারী।


এ জাতীয় আরো খবর...