শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ডেঙ্গুতে এক সপ্তাহে ১২ প্রাণহানি

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ডেঙ্গু

প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত বাড়ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।  ডেঙ্গুতে এক সপ্তাহে মারা গেছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৮ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনায় ৩৭ জন,  ময়মনসিংহে ২৫ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর ৭ জন এবং সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ২১ হাজার ৭৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ৭ই আগস্ট পর্যন্ত সবমিলিয়ে ২৩ হাজার ২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৮ শতাংশ এবং নারী ৪১ দশমিক ২ শতাংশ। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৫ জন।


এ জাতীয় আরো খবর...