শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৫২ জন

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৮৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৫ হাজার ৫৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত জুলাই মাসেই ১০ হাজার জন রোগী ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৪৩ জন নারী।


এ জাতীয় আরো খবর...