শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গ্রেট কান্ট্রি হবে: মাহাথির মোহাম্মদ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘আমি নিশ্চিত, সবাই সাপোর্ট করলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মতো দূরদর্শী নেতার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে একটি গ্রেট কান্ট্রিতে পরিণত হবে।’ স্থানীয় সোমবার (৪ আগস্ট) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এই সাবেক প্রধানমন্ত্রী।

মুসলিম উম্মাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা ছাড়া আল্লাহ কাউকে কিছু দেন না। আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য।’

এ সময় মাহাথির বাংলাদেশের সম্ভাবনা, ঐতিহ্য এবং জনগণের প্রতিভা নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেন। একইসঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের আরও ইতিবাচক অংশগ্রহণ কামনা করেন।


এ জাতীয় আরো খবর...