শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

‘ঢাকার কসাই’ খ্যাত কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বিচারের মুখোমুখি করার খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি।

পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘আমি নিশ্চিত যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল এবং জুলাই মাসের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার সামনে আনা হবে। ভারত ইতোমধ্যেই জানিয়েছে যে জুলাই মাসের গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য আমাদের অনুরোধ পরীক্ষা করছে তারা।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা জানি হাসিনার প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা আছেন। তবুও, আমি নিশ্চিত যে ‘ঢাকার কসাই’ খ্যাত আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরিই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধের উপর আরও আলোকপাত হওয়ার সঙ্গে সঙ্গে গণহত্যা এবং জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা বিশ্ব মিডিয়ার আরও বেশি মনোযোগ আকর্ষণ করবে।’

প্রেস সচিব লিখেছেন, ‘কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, জবাবদিহিতা থেকে চিরতরে পালানোর কোনও সুযোগ থাকবে না। আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই মাসের গণহত্যার শিকারদের জন্য এবং শেখ হাসিনার আমলে সংঘটিত সমস্ত মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এবং মনোযোগী থাকি তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমশ কঠিন হয়ে উঠবে। এটি কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর…..।’


এ জাতীয় আরো খবর...