শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে: ফায়ার সার্ভিসের ডিজি

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এখনও আমাদের সদস্যরা কাজ করছে। পুরোপুরি নির্বাপন করে আমরা দায়িত্ব হস্তান্তর করবো। আগুনে দুইজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। তবে কেউ গুরুতর নন।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘তদন্ত শেষে বোঝা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ভেতরে কার্গো রাখার জায়গা খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘একপাশে আগুন নেভানো হয়েছে, সেখান থেকে মালামাল বের করে দেয়া হয়েছে। আমাদের প্রথম কাজ আগুন পুরোপুরি নির্বাপন করা। পরে বসে দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা সমস্যায় পড়েছেন।’

কেমিক্যাল জাতীয় কোনও পণ্য ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এখনই সেটা বলা সম্ভব নয়।’


এ জাতীয় আরো খবর...