শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

তফসিল ঘোষণায় ‘গণতন্ত্রের নতুন অধ্যায়’ দেখছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের দীর্ঘ লড়াই-সংগ্রাম করেছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব রাজনৈতিক দল অংশ নেবে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির কোনও শঙ্কা ছিল না। তিনি বলেন, বিএনপি বরাবরই বলেছে সংকট উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।


এ জাতীয় আরো খবর...