শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দেখা যায়, কমিশন ভবনের সামনের রাস্তায় চলাচল সীমিত করা হয়েছে৷ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ভবনে সামনের অংশ৷

এছাড়া প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে৷ পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া ঢুকতে দেয়া হচ্ছে না ভবনে৷
 
এদিকে, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হবে তফসিলের ঘোষণা৷ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন৷
 
তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে৷
 
এছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে৷


এ জাতীয় আরো খবর...