শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

তফসিল ঘোষণা হলে সরকারের কাজ ইসিকে সহযোগিতা করা: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নির্বাচনের তফসিল ঘোষণা হলে অন্তর্বর্তী সরকারের কাজ হলো নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।

সোমবার (২৭ অক্টোবর) ভোলার চরফ্যাশনে বিআইডব্লিউটিএ’র নব নির্মিত বেতুয়া লঞ্চের টার্মিনাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, যেসব রুটে ড্রেজিংয়ের অভাবে নৌ চলাচল ব্যাহত হচ্ছে, সেসব জায়গায় ড্রেজিং করা হবে। সার্ভে করে ড্রেজিংয়ের জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া আছে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কমিশনকে সহযোগিতা করবেন। তবে নির্বাচন পরিচালনা করার কাজ ইসির। তফসিল ঘোষণা হলে, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনারের নির্দেশ মেনে চলবে বলেও আশ্বস্ত করেন সাখাওয়াত হোসেন।


এ জাতীয় আরো খবর...