বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বিকেএমএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ-এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, এমসিসিআই-এর সভাপতি কামরান টি. রহমান, বিএসএমএ-এর সভাপতি মইনুল ইসলাম স্বপন, বিএবি-এর সভাপতি আব্দুল হাই সরকার, আইসিসি বাংলাদেশ সিইও, ট্রান্সকম গ্রুপের নির্বাহী সদস্য সিমিন রহমান, উত্তরা মটরস কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিকেএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক, বিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআই-এর সভাপতি এ.কে. আজাদ, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।
এছাড়া বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ রাসেল, ডিসিসিআই-এর সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএ-এর মো. শাহরিয়ার, বিএপিআই-এর সভাপতি আব্দুল মুক্তাদির, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী, বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, বিজিএমইএ-এর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলি শামীম এহসান, এমসিসিআই-এর সাবেক সভাপতি নাহিদ কবির, ডিসিসিআই-এর সাবেক সভাপতি হোসেন খালেদ, ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এরআগে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতারা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন।