শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস আর কুয়াশায় শীতের আমেজ বিরাজ করছে। সোমবার ভোরে তাপমাত্রা কমে নেমে এসেছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এর ফলে শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়সহ তেঁতুলিয়াবাসী।

সোমবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। এর আগের দিন রোববার সকালে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি। স্থানীয়রা বলেন, রাতের শেষে সকালে উঠতেই ঠান্ডা লাগে, শীত এসে গেছে বোঝা যায়।

এদিকে শীতের আগমনকে কেন্দ্র করে পঞ্চগড় ও আশপাশের জেলায় শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। গ্রামীণ হাটবাজার ঘুরে দেখা গেছে কম্বল, লেপ ও জ্যাকেটের চাহিদা বেড়ে গেছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৯ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শীতের প্রভাব বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে।


এ জাতীয় আরো খবর...