শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থিতা বৈধ, বাতিল ১৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের প্রথম দিনের শুনানি শেষে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়েছে। এদিন ১৫টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ৩টি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উদ্যোগে এ শুনানি অনুষ্ঠিত হয়। আজ ০১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে।

ইসি সূত্র জানায়, আপিল শুনানি পর্যায়ক্রমে চলবে। আগামীকাল রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় বিতরণ করা হবে ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় বিতরণ করা হবে ১৮ জানুয়ারি।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) এক দিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসি এসব আপিল গ্রহণ করে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


এ জাতীয় আরো খবর...