শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

থাইল্যান্ডের রাজমাতা সিরিকিত মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

থাইল্যান্ডের রাজমাতা সিরিকিত মারা গেছেন। দেশটির বর্তমান রাজা মহা ভাজিরালংকর্নের মা ছিলেন তিনি। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটের দিকে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর আলজাজিরা।

বিভিন্ন রোগ নিয়ে ২০১৯ সাল থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে এক ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাকে শেষ বিদায় জানাতে চলছে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের প্রস্তুতি। সাধারণ মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ রাখা হবে ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের ডুসিট থ্রোন হলে। তার সম্মানে এক বছরের শোক পালন করবে থাই রাজপরিবার।
ছয় দশকের বেশি সময় সাবেক থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের সঙ্গে বিবাহিত জীবন কাটান সিরিকিত। তরুণ বয়সে ফ্যাশন আইকন হিসেবে দেখা হতো এই সাবেক থাই রানীকে। গ্রামীণ দরিদ্রদের সহায়তা, ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার রাজপ্রকল্পগুলো পরিচালনার তত্ত্বাবধানও করতেন তিনি। রাজমাতা সিরিকিতকে থাই জনগণ দেখতেন একজন মাতৃসুলভ ব্যক্তিত্ব হিসেবে।


এ জাতীয় আরো খবর...