শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দরকার হলে সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ রক্ত দেবে: তাহের

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বিদেশি ডিজাইনে নির্বাচন হলে, দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সামাবেশে এ কথা বলেন তিনি।

এবার দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটা আশা করে জানিয়ে আব্দুল্লাহ তাহের বলেন, মানুষকে যা তা বুঝিয়ে নির্বাচন করার সুযোগ নেই। সংস্কার নিয়ে যারা ধুম্রজাল তৈরি করছে তারা নির্বাচন বানচাল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।


এ জাতীয় আরো খবর...