শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

দরিদ্রদের ভোট চুরির চেষ্টা করছে মোদি সরকার: রাহুল গান্ধী

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ফাইল ছবি

ভারতের বিহার রাজ্যে নিবিড় পর্যালোচনার নামে যেভাবে ভোটার তালিকা‌ থেকে ৬৫ লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়েছে তার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন।

২৪ আগস্ট রবিবার চলমান এই  ‘ভোটার অধিকার যাত্রা’-এর অংশ হিসেবে আরারিয়ায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের  তীব্র সমালোচনা  করেন। তিনি অভিযোগ করেন,  মোদি সরকার বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এর মাধ্যমে “দরিদ্রদের ভোট চুরি” করার চেষ্টা করছে। তিনি বলেন, এসআইআর অনুশীলনটি “ভোট চুরির একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি”, যা নির্বাচন কমিশনের মদতে পরিচালিত হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার… সরকারি খাতের ইউনিটগুলিকে বেসরকারিকরণের পর… এখন নির্বাচন কমিশনের সহায়তায় এসআইআরের মাধ্যমে দরিদ্রদের ভোট চুরি করতে চাইছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের পরিবর্তে “নির্বাচনী ওমিশন (ব্যর্থতা)” হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেছেন, এই পদক্ষেপ অসাংবিধানিক এবং বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সমাজের প্রান্তিক অংশগুলিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাই আসল লক্ষ্য। রাহুল গান্ধী বলেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেছে। তাই এসআইআর সংবিধান বিরোধী। বিহারের মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার মিত্রদের উপযুক্ত জবাব দেবে বলে রাহুল  গান্ধী ঘোষণা করেন।


এ জাতীয় আরো খবর...