শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

দাগনভূঞায় স্বামীকে কুপিয়ে হত্যা, প্রথম স্ত্রী আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

দ্বিতীয় বিয়ে করায় ফেনীতে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে প্রথম স্ত্রী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ট্রাক চালক আলমগীর হোসেন (৪৫) এর মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের প্রথম স্ত্রী খালেদা ইয়াসমিন (৩২) কে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০০২ সালে পারিবারিক ভাবে আলমগীরের সাথে বিয়ে হয় খালেদা ইয়াসমিনের। বিয়ের পর থেকে স্বামীর সংসারে সুখেই ছিলেন ইয়াসমিন। গত কয়েক বছর যাবৎ নানা কারণে পারিবারিক কলহের এক পর্যায়ের নারায়নগঞ্জে আরেকটি বিয়ে করেন আলমগীর। সেই থেকে তিনি ইয়াসমিনের সাথে যোগাযোগ কমিয়ে দেন। সোমবার রাতে আলমগীর বাড়িতে এলে সকাল সাড়ে ১০টার দিকে বাকবিতন্ডার এক পর্যায়ে ইয়াসমিন কুপিয়ে হত্যা করে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত ইয়াসমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...