শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দুই-একদিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

দুই-একদিনের মধ্যেই তারেক রহমান বিএনপি চেয়ারপারসন পদে অধিষ্ঠিত হবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তিনি বলেন- সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। মাজার জিয়ারতের মাধ্যমে সেটি শুরু হতে পারে। আগামী নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন- বিগত দিনে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচন নিয়ে মিডিয়ায় আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন- নির্বাচন তার পথে এগিয়ে চলছে।

সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন- গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল।


এ জাতীয় আরো খবর...