শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

দুই দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৫ অক্টোবর) সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। দুই পর্বের এই সাক্ষাৎকারটি সোম (৬ অক্টোবর) এবং মঙ্গলবার (৭ অক্টোবর) প্রচার করা হবে। দুই দিনই সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি পাওয়া যাবে।
 
প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চ্যুয়ালি দলের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এরমধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে।
 
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। 


এ জাতীয় আরো খবর...