শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

দেশকে সঙ্কট থেকে উত্তরণে বিএনপির বিজয়ের বিকল্প নেই: মিন্টু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ফেনী-৩ ( দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন দেশ গভীর সঙ্কটে মধ্যে রয়েছে। এ সঙ্কট থেকে উত্তরণে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপি দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগ ও পথসভায় বক্তিতায় মিন্টু এসব কথা বলেন। তিনি বলেন ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে না পারলে দেশে রাজনৈতিক ও সামাজিক সংকট প্রকট আকারে ধারণ করবে। এতে সমাজ বিভক্তি হয়ে পড়বে।  পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর গ্রামে গনসংযোগের মাধ্যমে তিনি দিনের কর্মসূচি শুরু করেন।  এরপর তিনি কেরোনীয়া, বৈরাগীরহাট, বসুমুন্সির বাড়ির দরজা, মৌলভীবাজার, মমতাজমিয়ার বাজার, আমুভূঞার হাট ও গজারীয়া বাজার এবং রাজাপুর ইউনিয়নের জাঙ্গালীয়া চৌরাস্তা, রুদামিয়া কমপ্লেক্স, কৌরাইশ মুন্সি বাজার, নন্দীরগাঁও, রাজাপুর ও পূর্ব জয়নারয়নপুর চৌরাস্তা এলাকায় পথসভায় বক্তব্য দেন। এসব সভায় স্থানীয়দের সাথে কুশল বিনিময়, নেতাকর্মী ও ভোটারদের কাছে ভোট চেয়ে লিপলেট বিতরন করেন আবদুল আউয়াল মিন্টু। এসময় সাধারণ মানুষের মাঝে উচ্ছাস দেখা যায়।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভায় প্রধান আবদুল আউয়াল মিন্টু গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। রাষ্ট্র সংস্কার করে গণতন্ত্র পন:প্রতিষ্ঠা ও উন্নয়ন করতে হলে এ মুহূর্তে বিএনপির বিকল্প নেই বলে মনে করেন তিনি।


এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসব এলাকার সব সমস্যা তার জানা,  আমার কাছে সবাই সমান সুযোগ সুবিধা পাবেন। ধানের শীষে ভোট দিয়ে বিজয় করলে এলাকার সামাজিক অর্থনৈতিক, কর্মসংস্থান ও জীবন মান উন্নয়নে কাজ করবেন।  একটি দল পরাজয়ের আশঙ্কা দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেন ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টু। নির্বাচন ঘিরে নানা ধরণের গুজব ছড়াবে উল্লেখ করে তিনি এসবে কান না দিতে জনগনের প্রতি আহবান জানান।
এসব সভায় সাবেক সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলাল, মোহাম্মদ বাকি বিল্লাহ, জামাল হোসেন, এডভোকেট শহীদুল আলম ইমরান, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঁঞা হুদন, কবির আহমেদ ডিপলু, মনছুর আহমদ ভূঞা, উপজেলা ছাত্রদল সভাপতি সাইমুম হক রাজিব অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।


এ জাতীয় আরো খবর...