শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ আবারও গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

দেশের চাল বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের শীর্ষ নেতা ও বাংলাদেশ মেজর অটো ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রশিদ কুষ্টিয়ার প্রভাবশালী রশিদ এগ্রো লি:সহ কয়েকটি গ্রুপ কোম্পানির মালিক। তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, পাওনাদারকে প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন আকিজ এসেনশিয়াল লি: এর সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে আকিজ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনশিয়াল লিমিটেডের সঙ্গে কাঁচামাল সরবরাহের চুক্তি করেন কুষ্টিয়ার শীর্ষ চালকল মালিক ও রশিদ গ্রুপের স্বত্বাধিকারী আব্দুর রশিদ। তবে শর্ত ভঙ্গ করে মালামাল না দিয়েই কয়েক ধাপে অগ্রিম বাবদ ৫০ লাখ ৭২ হাজার ৫৩০ টাকা আত্মসাৎ করেন তিনি।

চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মালামাল সরবরাহ না করায় আকিজ এসেনশিয়ালের উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে। এ অবস্থায় পাওনা টাকা ফেরতের জন্য বারবার তাগাদা দেন প্রতিষ্ঠানের এজিএম তোফায়েল হোসেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ৪ সেপ্টেম্বর আব্দুর রশিদ তাকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর তোফায়েল হোসেন বাদী হয়ে আব্দুর রশিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, আব্দুর রশিদ শীর্ষ চালকল মালিক ও মালিক সমিতির নেতা হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন। একের পর এক প্রতারণামূলক অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে ইতোমধ্যে কয়েক ডজন মামলা রয়েছে। কুষ্টিয়া মডেল থানাতেই তার বিরুদ্ধে ১৯টি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানাতেও তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে। এনআই অ্যাক্টের আওতায় কয়েক’শ কোটি টাকার ডজনাধিক ঋণ খেলাপি ও চেক ডিজঅনার মামলায়ও আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

এর আগেও ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন পর তিনি জামিনে বের হয়ে আসেন। এ ছাড়া চলতি বছরের ৯ এপ্রিল আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।


এ জাতীয় আরো খবর...