শিরোনামঃ
‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকার কয়েকটি দেশে প্রাণঘাতী হয়ে উঠলো এক লাখ চাকরি ছাঁটাই করতে যাচ্ছে ভক্সওয়াগন তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? জমির নামজারিতে নতুন যে পরিবর্তন এলো, আরো যা জেনে রাখতে পারেন বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

দেশে তৈরি জীবনরক্ষাকারী ওষুধের দাম সরকারকে ঠিক করতে হবে: হাইকোর্ট

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
Highcourt

বাংলাদেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে। সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।

আগে ৭৩৯ ধরনের জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারন করতো সরকার। কিন্তু ১৯৯৩ সালে সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ১৭৭ ধরনের ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেয়া হয় সরকারকে। ওই বিজ্ঞপ্তি বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।

২০১৮ সালে ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংস্থা।

রিটকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, বেসরকারি ওষুধ প্রস্তুতকারী মালিক সমিতির হাতে জীবনরক্ষকারী ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা থাকার ফলে, সাধারণ মানুষকে বেশি দামে কিনতে হয়। গত ১৭ আগস্ট অন্তবর্তী সরকার নতুনকরে জীবনরক্ষকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে। ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।


এ জাতীয় আরো খবর...