শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

নতুন ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ; মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। অন্যদিকে মৃত ও কর্তনযোগ্য হিসেবে বাদ গেছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম।

রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি ২১ আগস্ট পর্যন্ত জমা দেয়া যাবে। ২৪ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা।

সচিব বলেন, এ বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃতদের নাম কর্তন করা হয়েছে।

আরও পড়ুন: রোববার দ্বিতীয় দফায় ভোটার তালিকার খসড়া প্রকাশ

এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। নবীন ভোটারদের দ্রুত অন্তর্ভুক্তির জন্য নতুন আইনে এই বিধান রাখা হয়েছে।

ইসি জানায়, এ বছর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে- ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর। খসড়া তালিকা ইতোমধ্যে সারাদেশের নির্বাচন অফিসে সাঁটিয়ে দেয়া হয়েছে। এতে তথ্যগত ভুল থাকলে সংশোধনের আবেদন, নতুন নাম অন্তর্ভুক্তি বা স্থানান্তরের সুযোগ মিলবে ১২ দিনের জন্য।


এ জাতীয় আরো খবর...