শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দেশে যত সংকট দেখেন সবই তৈরি করা নাটক: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

দেশে যত সংকট রয়েছে সবই তৈরি করা নাটক এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারের পেছনে জনগণ নেই তাই তারা জনগণের দুঃখ বোঝে না।রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ফখরুল বলেন, ধানের দাম নেই, কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না। আমরা ক্ষমতায় আসলে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য দেব। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করে দেব যেন তারা কম দামে চাল,ডাল, তেল কিনতে পারে।

তিনি আরও বলেন, জনগণ এত কিছু বোঝে না। তারা শুধু বোঝে নির্বাচনে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে। আর তাদের ভোটে নির্বাচনিত প্রতিনিধি স্থানীয় উন্নয়ন করবে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে নিজ এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুরে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তিনি।


এ জাতীয় আরো খবর...