শিরোনামঃ
বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ? নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা মেসি যেভাবে আর্জেন্টিনায় ‘অপ্রিয়’ থেকে ‘দেবতার আসনে’ পত্রিকা: ‘স্থানীয় নির্বাচন বর্জন করতে পারে জামায়াত জোট’ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ল?
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

দৌলত‌দিয়ায় ৪৬ হাজারে বি‌ক্রি একটি ‘ঢাই’ মা‌ছ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর ‌গোয়াল‌ন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী‌তে ধরা পড়া ১১ কে‌জি ওজ‌নের একটি ঢাই মাছ বিক্রি হ‌য়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকা‌লে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছ‌টি ৪ হাজার ২০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন।

এর আগে, ভো‌ররা‌তে দৌলতদিয়ার চরক‌র্ণেশনার পদ্মা নদী থে‌কে জে‌লে ক‌বির হলদা‌রের জা‌লে মাছ‌টি ধরা প‌রে। এরপর তিনি সেটি দৌলতদিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কা‌ছে ৪ হাজার টাকা কে‌জি দ‌রে মোট ৪৬ হাজার ৪০০ টাকায় বিক্রি ক‌রেন। এ সময় মাছ‌টি দেখ‌তে ভিড় জমান স্থানীয়রা।

শাজাহান শেখ ব‌লেন, গত ১১ সে‌প্টেম্বর ২২ কে‌জির এক‌টি ঢাই মাছ ১ লক্ষ ৪ হাজার টাকায় কিনে বি‌ক্রি ক‌রেছি। আজ আবার ১১‌ কে‌জির এক‌টি ৪৪ হাজার টাকায় কি‌নে, মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে, কে‌জি‌তে ২০০ টাকা লা‌ভে ৪৬ হাজার ২০০ টাকায় খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী‌র কাছে বি‌ক্রি ক‌রে পা‌ঠি‌য়ে দি‌য়েছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কার‌ণে দাম একটু বে‌শি বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর...