শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

দ্বিতীয় দিনের মতো উত্তরের ৩ জেলা থেকে দূরপাল্লার বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাস মালিকদের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা, গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ।

সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেছেন পরিবহন শ্রমিকরা। পরে, ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়, যা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরই ডাকা হয় ধর্মঘট।


এ জাতীয় আরো খবর...