শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

নতুন দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নতুন ধরনের দুটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়াটর্স।

রোববার (২৪ আগস্ট) কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন।

শনিবার চালানো এই পরীক্ষায় দেখা গেছে, দুটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে। আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের মধ্যে বৈঠকের আগে এই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

কেসিএনএ বলেছে, এই উৎক্ষেপণে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।
 
কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে। একটি ছবিতে দেখা যায়, কিম জং উন একজন সামরিক কর্মকর্তার ব্রিফিং শুনছেন, তার টেবিলের পাশে একটি দূরবীন রাখা।
 
প্রতিবেদনে আরও বলা হয়, কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগে শেষ করতে হবে।
 
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে ‘শত্রুতামূলক অভিপ্রায়’ আখ্যা দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুত দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম জং উন।
 
কিমের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, ‘যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার তীব্র সামরিক জোট এবং পেশীশক্তির নড়াচড়া যুদ্ধের সূত্রপাতের তাদের ইচ্ছার সবচেয়ে স্পষ্ট প্রকাশ।’
কিম জং বলেন, ‘বিদ্যমান পরিস্থিতির জন্য আমাদের বিদ্যমান সামরিক তত্ত্ব ও অনুশীলনে আমূল এবং দ্রুত পরিবর্তন আনা এবং পারমাণবিকীকরণের দ্রুত সম্প্রসারণ করা প্রয়োজন।’


এ জাতীয় আরো খবর...