শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু, নিখোঁজ বহু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে একটি নৌকা উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। গত শনিবার প্রায় ১০০ জন যাত্রী নিয়ে কাঠের নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।

গতকাল রোববার নাইজেরিয়ার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা ইউসুফ লেমু জানান, এখন পর্যন্ত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইসিয়াকু আকিলু বলেন, নৌকার চালক, যিনি বেঁচে যাওয়াদের মধ্যে রয়েছেন, তিনিও নিশ্চিত করতে পারেননি ঠিক কতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে সবদিক বিবেচনায় মনে হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এটি ঘটেছে।

নৌচালকদের ইউনিয়নের সদস্য আদামু আহমদও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি বড় কাঠের নৌকা ছিল এবং নিখোঁজদের মরদেহ উদ্ধারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, নাইজার প্রদেশে নাইজেরিয়ার তিনটি বড় জলবিদ্যুৎ বাঁধ (হাইড্রোইলেকট্রিক ড্যাম) রয়েছে এবং এ অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছর একই অঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফিরে আসার সময় নারী ও শিশুবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছিল।


এ জাতীয় আরো খবর...