শিরোনামঃ
মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের পত্রিকা: ‘বাজেট ও মূল্যস্ফীতির সমতা রক্ষায় পে-স্কেল’ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? পত্রিকা: ‘সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনা – আসামি বাড়তে পারে তদন্তে ‘মিসিং লিংক’ খুঁজছে ট্রাইব্যুনাল’ গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? নেপালের বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকে পড়াদের শেষ পর্যন্ত কী হলো? সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল।

নাবি মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টা নাগাদ হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে ১০৪ রান। এরপর স্মৃতি মান্ধানা ৪৫ ও শেফালি ভার্মা ফেরেন ৮৭ রান করে। এরপর দীপ্তি শর্মার ফিফটি (৫৮ বলে ৫৮) আর রিচা ঘোষের ক্যামিওর (২৪ বলে ৩৪) কল্যাণে ৭ উইকেটে ২৯৮ রান তোলে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা নেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানে ২ উইকেট হারায় প্রোটিয়ারা। ২৩ রানে ফেরেন তাজমিন আর শূন্য রানে আন্নিকে বশ। ২৫ রানে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সুনে লুস। টিকতে পারেননি ম্যারিজেন ও জ্যাফটা।

তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা ভলভার্ট। তবে ৯৮ বলে ১০১ রান করে দিপ্তির বলে প্যাভিলিয়নে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সেমিফাইনালেও এই ওপেনার সেঞ্চুরি করেছিলেন।

লরা ফেরার পর দক্ষিণ আফ্রিকার যেন সব আশা শেষ হয়ে যায়। দীপ্তির বোলিং তোপে বেশি দূর আর এগোতে পারেনি তারা। ৪৫ দশমিক ৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।

দীপ্তি শর্মা ৩৯ রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের পাঁচ-পাঁচটি উইকেট। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ব্যাট হাতে সেঞ্চুরি মিস করা শেফালি বল হাতে শিকার করেন দুটি উইকেট।

এর আগে, নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার ট্রফিটা এলো এশিয়ার কোনো দেশে।


এ জাতীয় আরো খবর...