শিরোনামঃ
বয়সের ফারাক অনেক, এমন দম্পতিদের ভালোবাসা নিয়ে বোঝাপড়া কতটা? আজও উত্তমকুমার সর্বত্র আছেন: সৃজিত মুখার্জি ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশ বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? সামনে দুই মাস ডেঙ্গু ছড়িয়ে পড়া নিয়ে কী পূর্বাভাস দিচ্ছেন গবেষকরা বিদেশে শ্রমিক হিসেবে গেলে কোন কোন প্রশিক্ষণ কাজে লাগতে পারে লেইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার পেছনে রাশিয়া, বলছে জার্মানি গান্ধী পরিবার নিয়ে এই প্রশ্নগুলির উত্তর কি থাকবে সোনিয়া গান্ধীর লেখা বইতে? নতুন পে-স্কেল কীভাবে বাস্তবায়ন হবে, প্রভাব কেমন হবে কুয়াকাটায় জালে উঠে আসা ‘স্লেন্ডার সানফিশ’ কী ধরনের মাছ?
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নাহিদ ইসলামকে এক ঘণ্টা জেরা করলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল, শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী হবেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই। কিন্তু রোববার (২১ সেপ্টেম্বর) জানা যায়, এ মামলায় আরও দুজনের সাক্ষ্য নেয়া হবে।

এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, এক ঘণ্টা জেরা করেন নাহিদ ইসলামকে। জেরায় তিনি জানান, ব্যক্তি নাহিদকে গুম ও নির্যাতনের জন্য নয়, সমগ্র জাতির বিরুদ্ধে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ। এর সঙ্গে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল না।
 
নাহিদ ইসলাম বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সেই সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের।
 
সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না জানিয়ে তিনি বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান।
 
এদিন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে।


এ জাতীয় আরো খবর...