শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ. লীগের হামলা (ভিডিও)

কাজী মুহাম্মদ হোসাইন, যুক্তরাষ্ট্র
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ. লীগের হামলা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৫ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভেতর অবস্থান করছেন এমন সন্দেহে সেখানে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় নানা স্লোগান দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে এ চিত্র দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, কনস্যুলেটের সামনে জড়ো হয়ে মিছিল দিচ্ছেন অনেক নেতাকর্মী। কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন কয়েকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে সেখানে উপদেষ্টা মাহফুজকে দেখতে পাওয়া যায়নি।

 


এ জাতীয় আরো খবর...