শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

নির্বাচনের সময় নির্ধারণে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে: এনসিপি

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, সেখানে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

৫ আগস্ট (মঙ্গলবার) রাতে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মুঠোফোনে আরিফুল ইসলাম প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনো সুরাহা হয়নি। এটি নিশ্চিত করেই নির্বাচনের দিকে যেতে হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে।

যদিও জাতীয় নির্বাচনের এই ঘোষণায় এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে হলে তিনি আরও বলেন, তাঁরা জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। অবশ্য প্রকাশিত ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় উঠে আসেনি বলেও মনে করেন তাঁরা।

এ বিষয়ে এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের বিষয়টি ঘোষণাপত্রে আরও ভালোভাবে উল্লেখ করা যেত। পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিষয়টি ঘোষণাপত্রে উল্লেখই করা হয়নি। এ ছাড়া নব্বইয়ের তিন জোটের রূপরেখা বাস্তবায়ন না হওয়ার বিষয়টাও প্রকাশিত ঘোষণাপত্রে উল্লেখ করা হয়নি।


এ জাতীয় আরো খবর...