শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (১০ আগস্ট) দুপুরে নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

নির্বাচন ভণ্ডুলের চেষ্টা ছাড়াও ফলাফলকে দুর্বল করা ও নির্বাচনের স্বচ্ছতাকে নষ্টের চেষ্টা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলো তাদের ভাবমূর্তি উদ্ধারে সচেতন। আর মানুষের মধ্যে ভোট নিয়ে প্রত্যাশা তৈরি হচ্ছে, যা ইতিবাচক। তবে মানুষের অসহিষ্ণুতায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ইমেজ নষ্ট হচ্ছে, যার প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করেন তিনি।

তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। কেউ সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


এ জাতীয় আরো খবর...