শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

নির্বাচনে সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ারে: ইসি সচিব

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
????????????????????? ??????????????? ???????????? ?????????????????????????????? ???????????????????????? ???????????????

আগামী জাতীয় নির্বাচনী সেনাবাহিনী বর্তমানে যেভাবে মোতায়েন রয়েছে সেভাবেই অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। ‎সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবেও মোতায়েন হবে।
 
আখতার হোসেন বলেন, নির্বাচনে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে ‎দেড় লাখ। আরও বেশি সদস্য আসবে আনসার থেকে। সর্বমোট প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হত কিন্তু এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। প্রস্তাব হলো, ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরে চারদিন মোতায়েনের, এটা আমরা পরীক্ষা করে দেখব।


এ জাতীয় আরো খবর...