শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নুরকে সাতদিনের মধ্যে ছাড়পত্র দেয়া সম্ভব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এক সপ্তাহের মধ্যেই ছাড়পত্র পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের তিনি জানান, ধীরে ধীরে নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তার নাক ও চোয়ালের হাড় ভাঙা, চোখে আঘাত এবং মস্তিষ্কে রক্তক্ষরণ—এমন চারটি সমস্যা রয়েছে।

পরিচালক আরও বলেন, নুর কিছুটা ট্রমায় আছেন। গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নওয়া হবে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙা হাড় জোড়া লেগে যাবে, মস্তিষ্কে রক্তক্ষরণও নিয়ন্ত্রণে আসছে। তাই এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়া সম্ভব।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।


এ জাতীয় আরো খবর...