শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নেপালকে বিধ্বস্ত করে জয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্স্টস কণ্ঠ
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ভারতের কাছে ২-০ ব্যবধানে হারের মুখে পড়েছিল তারা। এবার নেপালকে ৩-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরল অপির্তা বিশ্বাসরা।

রোববার (২৪ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। অবশ্য প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন।

মিনিট চারেক পর মাঝমাঠ থেকে সাজানো এক আক্রমণে নেপালের বক্সের সামনে বল পেয়ে যান সুরভী আকন্দ প্রীতি। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বলের লাগান পাননি। বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল নেপালের মেয়েরা। মিডফিল্ডে বাংলাদেশের ফুটবলারের এক ভু্লে বল পান নেপালের ফরোয়ার্ড। বক্সে প্রবেশ করে নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে।

বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার সবাইকে পেছনে ফেলেন। বলের সুন্দর নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশের গোলরক্ষককে বক্সে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি আগুয়ান।

এই ম্যাচে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিক হতে পারত। ৮০ ও ইনজুরি সময়ে তার নেয়া দু’টি শট বারে লেগে ফেরত আসে। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন।

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আবারও এই তিন দলের বিপক্ষে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। এই মুহূর্তে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে নেপাল, আর কোনো পয়েন্ট না থাকায় তলানিতে ভুটান।


এ জাতীয় আরো খবর...