শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের ‘বলপ্রয়োগ’, কারফিউ জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নেপালে পুনরায় বিক্ষোভ শুরু হওয়ায় বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে সিমারা চকে বিক্ষোভকারীরা জড়ো হন, এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য বলপ্রয়োগ করে। কর্তৃপক্ষ পরে কারফিউ জারি করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিমারায় দুপুর ১২.৪৫ মিনিটে কারফিউ জারি করা হয়, যা রাত ৮টা পর্যন্ত চলবে।
 
বুধবার সংঘটিত সংঘর্ষের বিষয়ে, নিজেদের অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জেন-জি বিক্ষোভকারীরা। 
 
১৯ নভেম্বর, ছয়জন জেনারেল জেড সমর্থক আহত হন এবং সিমারা বিমানবন্দরের কাছে সিমারা চকে সংঘর্ষের ঘটনায় দলটি ছয়জন ইউএমএল ক্যাডারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
 
দেশটির বারা জেলায় আগেই সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল, কারণ যেখানে জেন-জি সদস্যরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন-ইউএমএল) এর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
 
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস 


এ জাতীয় আরো খবর...