শিরোনামঃ
তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা যেভাবে পাল্টে দিয়েছে পুরো দেশকে আর্জেন্টিনার পিছু ছাড়ছে না ‘বিতর্ক’, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানকে ‘ভদ্র আচরণ’ করার সতর্কবার্তা ট্রাম্পের ফোনে মেসেজ পাঠালেও কি মৃত্যুদণ্ড, নতুন মাদক আইন নিয়ে বিতর্ক কেন স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু? আর্জেন্টিনা আর ইংল্যান্ড ম্যাচ ঘিরে যেসব তথ্য জেনে রাখতে পারেন ইরান যুদ্ধ শেষ করতে ‘হিমশিম খাচ্ছেন’ ট্রাম্প সাইবার সুরক্ষা আইনে কী পরিবর্তন এলো? কলকাতা বিমানবন্দরের ভিতরে ১৩৬ বছর পুরনো মসজিদ সরানো নিয়ে বিতর্ক চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার নেপথ্যে কারা?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নেপালের মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসে সাতজনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুই নেপালি গাইড। মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ৪,৯০০ মিটার উঁচু বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন।

বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা এবং পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে, পাহাড়ে তুষারঝড়ের খবরও পাওয়া গেছে।

তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। থাপা বলেছেন, মঙ্গলবার ভোরবেলা এই উদ্ধার অভিযান আবার শুরু করার চেষ্টা করা হবে।

মাউন্ট ইয়ালুং রি ৫,৬০০ মিটার (১৮,৩৭০ ফুট) উচ্চতার একটি শৃঙ্গ। এটিকে নতুনদের জন্য একটি পর্বত হিসেবে বিবেচনা করা হয়, যাদের উচ্চ পর্বত আরোহণের পূর্ব অভিজ্ঞতা নেই। নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি রয়েছে, যার মধ্যে মাউন্ট এভারেস্টও আছে।


এ জাতীয় আরো খবর...