শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ট্রাম্পের মাথাব্যথা আরও বাড়ল পত্রিকা: ‘হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ’ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? সাজেক ভ্রমণ কতদিন বন্ধ থাকবে? সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ ‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নৈতিক দায় স্বীকার করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এ খবর দিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট।

এতে বলা হয়, মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন কাঠমান্ডুতে ১৭ জন ও ইটাহারিতে ২ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যা করেন রমেশ লেখক। জেন-জির বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

দিনের শুরুতেই নেপালি কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা লেখকের পদত্যাগ দাবি করেছিলেন। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে নীরব ছিলেন, শর্মা নিজেই সভায় নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে মন্ত্রিসভা বৈঠকে যোগ দেন।

রমেশ লেখক ২০২৪ সালের ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। নেপালের আন্দোলনটি মূলত তরুণদের নেতৃত্বে শুরু হয়, যার মূল দাবি ছিল জবাবদিহি ও শাসন ব্যবস্থায় সংস্কার। আন্দোলনটি দ্রুত রাজধানী কাঠমান্ডুসহ বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। সোমবারের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, যা সরকারকে তীব্র রাজনৈতিক চাপের মুখে ফেলেছে।


এ জাতীয় আরো খবর...