রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৭ মেয়াদে এই কমিটির সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউ এইজের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান সহ-সভাপতি, দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির কোষাধ্যক্ষ হয়েছেন।

এছাড়া, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর সদস্য হয়েছেন।


এ জাতীয় আরো খবর...