শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছে ৩১৮টি সংস্থা

স্টাফ রিপেোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে দেশি ৩১৮টি সংস্থা।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, নিবন্ধনের জন্য দেশি পর্যবেক্ষক সংস্থার প্রাপ্ত আবেদন সংক্রান্ত তথ্যাদি বিজ্ঞাপনে উল্লিখিত নির্ধারিত সময়সীমার (১০ আগস্ট) মধ্যে প্রাপ্ত আবেদন ৩১৮টি। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন ১৩টি।

তিনি বলেন, যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করা হবে। এরপর কমিশন সিদ্ধান্ত দেবেন।

সম্প্রতি পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করেছে ইসি। এতে আগের ৯৬টি সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল হয়েছে।


এ জাতীয় আরো খবর...