শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া গ্রামের বাসিন্দা। তি‌নি মাছপাড়া ইউনিয়ন পরিষদে একা‌ধিকবার চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছিলন। রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন সাইফুল ইসলাম বুড়ো।
 
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাইফুল ইসলাম বুড়ো। পাংশা থানার রিকুইজিশনের (গ্রেফতারের জন্য অনুরোধ) ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর থানার হেফাজতে রয়েছেন।
 
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ওই থানার অনুরোধে রাজবাড়ী শহর এলাকা থেকে সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করা হয়েছে।’
 
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’


এ জাতীয় আরো খবর...