শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ঢাকায় সফররত পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার (২৩ আগস্ট) পাকিস্তান দূতাবাসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বৈঠকের পর ইসহাক দারের সঙ্গে বিএনপি নেতারা:-ছবি-সংগ্রিহীত

এছাড়া, শনিবার বিকেলে জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনে নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও কথা হয়েছে। গত ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। সকল প্রতিবেশি দেশের সাথে ভালো সম্পর্ক থাকা দরকার।

বৈঠকের পর ইসহাক দারের সঙ্গে জামায়াত নেতারা: ছবি -সংগ্রিহীত

এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের বিষয়টি দুই দেশের সরকারের আলোচনার বিষয়।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ভালো করার সুযোগ এসেছে। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীর কাছে একাত্তরের ইস্যু এবং বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।

বৈঠকের পর ইসহাক দারের সঙ্গে এনসিপি নেতারা: ছবি-সংগ্রিহীত

প্রসঙ্গত, আজ শনিবার দুপুরে দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।


এ জাতীয় আরো খবর...