শিরোনামঃ
ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি পত্রিকা: ‘অস্ত্র হাতে মাদকসেবীদের ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের’ কানাডার উদ্ধার করা ৩০টি বেলুগা তিমির অনিশ্চিত ভবিষ্যৎ কলকাতায় দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু তিন বান্ধবীর দুইজন হাঁটতে গিয়েছিলেন, আরেকজন ফিরলেন লাশ হয়ে নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি? ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন? পত্রিকা: ‘স্বাক্ষরেই থমকে আছে সংস্কার’ ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই ‘ঝুঁকিতে ছিলেন’
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

পাকিস্তানের কাছে ৭৪ রানে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হারলো বাংলাদেশ। ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতলো স্বাগতিকরা। পাকিস্তানের দেয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। শুন্য রানে সাঝঘরে ফেরেন তানজিদ তামিম। ৮ রানে লিটনকে বোল্ড করেন ফাহিম আশরাফ।

ফাহিম ও মির্জার বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। মাত্র ২৫ রানেই ৫ উইকেট হারায় টাইগাররা। শেষ দিকে সাইফুদ্দিনের ৩৪ বলে ৩৫ রানের ইনিংসে ১০০ পার করে স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৭ রান তোলে পাকিস্তান। ইনিংসের অষ্টম ওভারে সায়িম আইয়ুবকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু দেন নাসুম আহমেদ।

৪১ বলে করেছেন ৬৩ রান করেন ফারহান। ১৭ বলে ৩৩ রান করেন হাসান নাওয়াজ , আর মোহাম্মদ নেওয়াজ করেছেন ১৬ বলে ২৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন তাসকিন। এছাড়া ২ উইকেট নিয়েছেন নাসুম।


এ জাতীয় আরো খবর...