শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

পাকিস্তানে ভয়াবহ বন্যায় দুই শতাধিক নিখোঁজ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

পাকিস্তানে স্মরণকালের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যুর খবর দেয়া হয়েছে। এছাড়া এখনও বহু মানুষের সন্ধান মেলেনি। সরকারের তরফে বলা হয়েছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বন্যায় ২০০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ভয়াবহ বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মিরে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনের নামের জেলা। সেখানে এখনও ২০৯ জনের সন্ধান পায়নি তাদের পরিবার। ধারণা করা হচ্ছে তাদের কেউ জীবিত নেই।

বুনের কমিশনার জানিয়েছে, আটজনের মৃতদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। অনেক পরিবারই তাদের স্বজনদের মৃতদেহ শনাক্ত করতে পারেনি। এদিকে এএফপির এক সংবাদে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ১০ থেকে ১২টি গ্রাম পুরোপুরি মাটির নিচে চলে গেছে।

আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক আসফান্দিয়ার খাট্টাক বলেন, শাংলা জেলায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। পাকিস্তানের পাশাপাশি ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরেও ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হেনেছে। এতে ওই অঞ্চলে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।


এ জাতীয় আরো খবর...