শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

পাকিস্তান ও ভারতকে নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

প্রতিদিনই পাকিস্তান ও ভারতের পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। রোববার (১৭ আগস্ট) এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী দেশের যুদ্ধবিরতিতে ট্রাম্পের অবদানের কথা তুলে ধরে তিনি এনবিসি নিউজকে বলেন, এই যুদ্ধবিরতি দ্রুতই ভেঙে যেতে পারে, কারণ এটি মেনে চলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত মে মাসে সামরিক সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ভারত বরাবর দাবি করছে আসছে এই যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই। তবে যুদ্ধবিরতির জন্য পাকিস্তান পুরোপুরিভাবে ট্রাম্পের কৃত্রিত্ব স্বীকার করেছে।

রুবিও বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি অনুসরণ করার পথ খুবই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ভারত ও পাকিস্তানে প্রতি মুহূর্তে কী হচ্ছে তার নজর রাখছে ওয়াশিংটন।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে ট্রাম্পের কৃত্রিত্ব তুলে ধরে রুবিও বলেন, ‘আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান ও ধন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন ব্যক্তি পেয়ে। তিনি সবসময়ই তার প্রশাসনে শান্তি বজায় রাখছেন। যেটি আমরা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ড। এছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে লক্ষ্য করেছি। রুয়ান্ডা ও গণপ্রজাতন্ত্রি কঙ্গোতেও শান্তির বার্তা দেখা গেছে। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যেকোনো সুযোগ আমরা কাজে লাগাব।


এ জাতীয় আরো খবর...