শিরোনামঃ
কেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত? ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন কয়েক লাখ মানুষ পত্রিকা: ‘গোপালগঞ্জে এবার বিদ্যুৎ বন্ধের সতর্কতা, আরও এক মামলায় আসামি পাঁচ সহস্রাধিক’ ভারতে আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ মিয়া (৩০)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার জগৎবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিকদের সঙ্গে মিলে গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতের চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ মিয়া (৩০) নামে এক যুবক। গুলির শব্দে সঙ্গে থাকা অন্যরা দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও সবুজের মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাটগ্রাম থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ বিএসএফের কাছে রয়েছে। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।


এ জাতীয় আরো খবর...