শিরোনামঃ
‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে? রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জেলেনস্কির ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার’, জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পেন্টাগনকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

রাশিয়ার সাথে পাল্লা দিয়ে এবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন নির্দেশনা দেন তিনি। খবরটি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যমগুলো।

ট্রাম্প জানান, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনের এই কার্যক্রম। দাবি করেন, অন্য যেকোনো দেশের চাইতে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভাণ্ডার সমৃদ্ধ। সে তালিকায় দ্বিতীয় স্থানে রাশিয়া আর বিস্তর পার্থক্য নিয়ে তৃতীয়তে রয়েছে চীন। অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোয় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

গবেষণা সংস্থাগুলোর তথ্যানুসারে, সারাবিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে। এরমধ্যে মস্কোর প্রায় সাড়ে ৫ হাজার এবং ওয়াশিংটনের ৫ হাজার ১শ’টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে।


এ জাতীয় আরো খবর...