শিরোনামঃ
ভারতের টেস্ট একাদশ থেকে মুহাম্মদ সিরাজ আবার বাদ, দল নির্বাচন নিয়ে বিতর্ক চরমে নড়াইলে বিএনপির দুই নেতা নিহতের ঘটনা ঘিরে যা যা ঘটেছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে? সমাবর্তনে গাউন-হুড নয়, উত্তরীয়; পশ্চিমবঙ্গে সরকারি পরামর্শ ঘিরে বিতর্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে পিআর পদ্ধতিকে সামনে এনেছে। এই পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণাই নেই। যারা সংসদ সদস্য হয়েছিলেন, তাদের মধ্যেও কেউ এটা ভালোভাবে বোঝেন না। যারা সংস্কার কমিশনে আছেন, তারাও এটি প্রস্তাব করেননি। একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই এটি সামনে এনেছে।

তিনি বলেন, একটা কথা খুব স্পষ্ট, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয়। কিন্তু প্রক্রিয়াটি শুরু হোক, এটাই জনগণের প্রত্যাশা।

তিনি আরও বলেন, এখন সবার দায়িত্ব, বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। কিছু মানুষ আমাদের ১৯৭১ সালের ইতিহাস ভুলিয়ে দিতে চায়। কিন্তু মনে রাখতে হবে, একাত্তরের যুদ্ধের কারণেই আমরা স্বাধীন হয়েছি। আর স্বাধীন হয়েছি বলেই আজ নতুন রাষ্ট্র ও নতুন চিন্তার কথা ভাবতে পারছি। আমাদের মধ্যে অনেকে আছেন, যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানেও অংশ নিয়েছেন। এখন আমাদের দায়িত্ব, এই বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা।


এ জাতীয় আরো খবর...